চীনে কয়লা আমদানি কমেছে
স্থানীয় বাজারে দাম ও চাহিদা কমে যাওয়ায় চীনে কয়লা আমদানি কমেছে। জানুয়ারি মাসে এক কোটি ৯৬ হাজার টন কয়লা আমদানি হয়েছে, যা আগের মাসের তুলনায় প্রায় আট শতাংশ কম। তার পরও জানুয়ারি মাসে কয়লা আমদানির পরিমাণ আগের বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৯ শতাংশ বেশি রয়েছে। গত নভেম্বর মাসে রেকর্ড পরিমাণ দুই কোটি ২১ লাখ টন কয়লা আমদানি হয়েছিল। কিন্তু নভেম্বর মাসের শেষের দিকে চীনা সরকার প্রতি টন কয়লার দাম সর্বোচ্চ ১৩০ মার্কিন ডলার বা ৮০০ ইউয়ান বেঁধে দেয়। এতে স্থানীয় বাজারে কয়লার দাম হঠাৎ করে কমতে থাকে। সূত্র: রয়টার্স।অর্থনীতি শ্লথগতির কারণে চাহিদা কমে যাওয়ায় ১৩ সপ্তাহ ধরে কয়লার দাম কমেছে। গত নভেম্বর থেকে এ পর্যন্ত ৭০ ইউয়ান কমে এখন প্রতি টন কয়লার দাম হয়েছে ৭৭৭ ইউয়ান। এজন্য চীনা ব্যবসায়ীরা কয়লা মজুদ করতে থাকেন, যা আমদানিকে নিরুৎসাহিত করছে। চায়না এনার্জি নেট সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে মোট ৬৪ লাখ ৯০ হাজার টন বিটুমিন কয়লা আমদানি হয়েছে, যা আগের মাসের তুলনায় ২০ শতাংশ কম। এ সময় ২৫ লাখ ১০ হাজার টন কঠিন কয়লা (এনথ্রাসাইট) ও ৩২ লাখ ৮০ হাজার টন নরম কয়লা আমদানি হয়েছে।