চীনে নতুন বাড়ির দাম বেড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও এশিয়ার প্রধান অর্থনীতি চীনের ৭০টি বড় শহরের মধ্যে ৬৬টিতেই গত ফেব্রুয়ারি মাসে নতুন বাড়ির দাম বেড়েছে।আবাসন খাতের এ মূল্যবৃদ্ধির ঘটনা দেশটির নয়া নেতৃত্বের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বলে বিশ্লেষকেরা মনে করেন। খবর বিসিসির। ফেব্রুয়ারিতে চীনে আগের বছরের একই সময়ের তুলনায় নতুন বাড়ির দাম গড়ে ৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে। তবে গুয়াংঝুতে সর্বোচ্চ ৮ দশমিক ১ শতাংশ ও সাংহাইয়ে সর্বনিম্ন ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে।শুধু সম্পদের মূল্য বুদ্বুদের মতো ব্যাপক হারে বেড়ে যাওয়ার প্রবণতা রোধ করাই নয়, বরং মূল্যপরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাকে চীনা সরকার একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা বা পদক্ষেপ হিসেবে নিয়েছে। এ খাতে ফাটকা ব্যবসা রোধে চলতি মাসের গোড়ার দিকে গৃহঋণের বিপরীতে সর্বোচ্চ ডাউন পেমেন্ট বা এককালীন পরিশোধের পরিমাণ বাড়ানোর নতুন পদক্ষেপ ঘোষণা করা হয়।