চীনে মূল্যস্ফীতি বেড়ে ৩.৬ শতাংশে উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে গত মার্চ মাসে মূল্যস্ফীতি বেড়ে সাড়ে তিন শতাংশের ওপরে উঠেছে। তবে তা কমবে এবং চলতি বছরে চার শতাংশের নিচেই থাকবে বলে বিশ্লেষকেরা মন্তব্য করেছেন।সরকারি উপাত্ত অনুযায়ী, মার্চে চীনের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বেড়ে ৩ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে, যা বিশ্লেষকদের ধারণার চেয়ে কিঞ্চিৎ বেশি। এর আগের মাস ফেব্রুয়ারিতে ছিল ৩ দশমিক ২ শতাংশ, যা ছিল ২০১০ সালের পরে সর্বনিম্ন। খারাপ আবহাওয়ার কারণে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি আর সরকার তেলের দাম বাড়ানোর কারণে দেশটিতে মূল্যস্ফীতি খানিকটা ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।মূল্যস্ফীতি বিশেষ করে খাদ্যপণ্যের দাম বাড়ার ঘটনাকে চীনের অর্থনীতির জন্য সবচেয়ে বড় উদ্বেগগুলোর একটি বলে মনে করা হয়। কারণ, এতে সামাজিক অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা করা হয়। মার্চে চীনে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে ওঠে। খবর বাসস/এএফপির।