চীনে যাচ্ছেন নর্দান ইউনিভার্সিটির ১০০শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা সরকারের ১০০ শতাংশ স্কলারশিপ নিয়ে দেশটির নেনটং কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যাচ্ছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ১০০ শিক্ষার্থী। এ উপলক্ষে ওই শিক্ষার্থীদের শুভেচ্ছা ও বিদায় জানাতে বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল এটাচি জা মিংগুই। বিজ্ঞপ্তি