চীনে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে চলতি ২০১৩ সালের প্রথম পাঁচ মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি পেয়েছে। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বেশি বেড়েছে।দেশটির বাণিজ্য মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বিশ্বের এই দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ এক শতাংশ বেড়ে চার হাজার ৭৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। খবর বাসস/এএফপির।বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শেন দানিয়াং সাংবাদিকদের জানান, আলোচ্য সময়ে চীনে ইইউয়ের বিনিয়োগ ২৪ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৪৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ২২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১৫৮ কোটি ডলারে উন্নীত হয়েছে।উল্লেখ্য, সাধারণত চীনে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের বেশির ভাগই আসে হংকং, তাইওয়ান, জাপান ও সিঙ্গাপুরসহ এশিয়ার ১০টি দেশ ও অঞ্চলের একটি গ্রুপ থেকে।