চীনের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের প্রবৃদ্ধি ১৩ বছরের সর্বনিম্ন অবস্থা থেকে ঘুরে দাঁড়াচ্ছে।সর্বশেষ তথ্য-উপাত্তে দেখা গেছে, গত ২০১২ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৯ শতাংশ। এর আগের তিন মাসে প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৪ শতাংশ। খবর বিবিসির।অবকাঠামো প্রকল্পে সরকারি বিনিয়োগের পাশাপাশি ভোক্তা ও কোম্পানিগুলোর ব্যয় বাড়ার ফলে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে করা হয়।অর্থনীতিবিদ ও রেড ক্যাপিটালিজম গ্রন্থের লেখক ফ্রেজার হোউই বলেন, চীনের অর্থনীতিতে মন্থরতা ছিল সাময়িক। তবে একথাও মনে রাখতে হবে, অর্থনীতিতে যেকোনো পুনরুদ্ধার-প্রক্রিয়ার সীমাবদ্ধতাও আছে। এ নিয়ে চীনের মাথাব্যথাও রয়েছে।গত শুক্রবার প্রকাশিক সরকারি উপাত্তে দেখা যায়, ২০১২ সালে চীনে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হয়। এটি দেশটিতে ১৯৯৯ সালের পরে জিডিপির সর্বনিম্ন প্রবৃদ্ধি হলেও উন্নত ও বৃহত্তম অর্থনীতিগুলোর চেয়ে অনেক ভালো।