চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১১ বছরের মধ্যে সর্বনিম্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২০১৩ সালে ৭ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
এই প্রবৃদ্ধি হলো আগের বছরের সমান ও ১১ বছরের মধ্যে সর্বনিম্ন, তবে সরকারের প্রাক্কলনের চেয়ে সামান্য বেশি। চীন আলোচ্য বছরে জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করেছিল ৭ দশমিক ৫ শতাংশ। খবর বিবিসির।
২০১৩ সালের শেষ প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বরে) চীনের জিডিপিতে ৭ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা আগের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের চেয়ে কম। আগের তিন মাসে প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ৮ শতাংশ। জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) এই তথ্য প্রকাশ করেছে।
চীন এরই মধ্যে বলেছে, তারা বিনিয়োগ-চালিত প্রবৃদ্ধির মডেল ছেড়ে অভ্যন্তরীণ ভোগব্যয় বৃদ্ধির ওপর জোর দিতে চায়।