চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভাটার টান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রবণতা শুরু হয়েছে। এ বছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল-জুনে দেশটির শিল্প খাতে উৎপাদন ও খুচরা পর্যায়ের বেচাকেনা—দুটিই কমেছে। আলোচ্য সময়ে চীনের বৈদেশিক বাণিজ্যেও নেতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে। এগুলোকেই অর্থনীতিতে নেতিবাচক প্রবৃদ্ধির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে। ব্যুরোর একজন মুখপাত্র গত শুক্রবার এ বিষয়ে বলেন, অর্থনীতি এখন একটি অন্তর্বর্তী সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কিছুটা নেতিবাচক প্রবৃদ্ধির চাপও রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হতে পারে। এ প্রবৃদ্ধি ২০২১ সাল নাগাদ কমে ৫ দশমিক ৮ শতাংশে নেমে আসতে পারে বলে মনে করছে আইএমএফ। চীন সরকার চলতি বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ থেকে ৭ শতাংশের মধ্যে থাকবে বলে আশা করছে।
বিবিসি