চীনের কুনমিংয়ে আজ দক্ষিণ এশিয়া প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে আজ বুধবার শুরু হচ্ছে প্রথম চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী। একই সময়ে সেখানে অনুষ্ঠিত হবে ২১তম কুনমিং আমদানি ও রপ্তানি পণ্য মেলা। এটি চলবে ১০ জুন পর্যন্ত।একই স্থানে আজ বুধবার শুরু হচ্ছে চার দিনব্যাপী অষ্টম চীন-দক্ষিণ এশিয়া বিজনেস ফোরামের বৈঠক।চীনের বাণিজ্য মন্ত্রণালয়, ইউনানের প্রাদেশিক সরকার, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড এবং সার্ক চেম্বার অব কমার্স যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।এবারের প্রদর্শনী ও মেলার প্রতিপাদ্য ‘সামগ্রিক উন্নয়নে আঞ্চলিক সহায়তা’। বাংলাদেশকে এবারের চীন-দক্ষিণ এশিয়া বিজনেস ফোরামের ‘চেয়ার কান্ট্রি’ ও চীন-দক্ষিণ এশিয়া এক্সোপজিশনে ‘থিম কান্ট্রি’ হিসেবে নির্বাচিত করা হয়েছে।মেলা ও প্রদর্শনীতে অংশ নিতে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।