চীনের প্রবৃদ্ধি এ বছর কমবে: বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংক চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নিয়ে ইতিপূর্বে যে পূর্বাভাস দিয়েছিল, সেটি কমিয়েছে। দেশটির অভ্যন্তরে বিনিয়োগ ও বিদেশে রপ্তানি-চাহিদা কমায় প্রবৃদ্ধি কমবে বলে মনে করে এই সংস্থা। নতুন পূর্বাভাসে বিশ্বব্যাংক জানিয়েছে, দেশটিতে চলতি বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৭ শতাংশ। এর আগে গত মে মাসে দেওয়া পূর্বাভাসে সংস্থাটি অবশ্য ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির কথা বলেছিল।চীনের সবচেয়ে বড় দুটি বাজার ইউরো অঞ্চল ও যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক সংকটের কারণে চাহিদা কমায় চীনের রপ্তানি খাতের ওপর প্রভাব পড়তে শুরু করেছে।এদিকে রপ্তানি কমার পরিস্থিতিতে চীনা সরকার দেশের অভ্যন্তরে চাহিদা বাড়ানোর বিষয়ে জোর দিয়েছে।বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চীনে চলতি বছরে উল্লেখযোগ্য হারে প্রবৃদ্ধি কমছে। এ নিয়ে এখনো ভয়ের কিছু কারণ রয়ে গেছে।বৈশ্বিক অর্থনীতিতে ২০০৮-০৯ সালের সংকটের পরে চীনা সরকার উচ্চহারে প্রবৃদ্ধি অর্জন করতে কিছু পুনরুদ্ধারমূলক পদক্ষেপ হাতে নেয়। এর আওতায় বিশেষ করে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বিপুল পরিমাণে ঋণ বিতরণ করে। এতে দেশটি ফলও পেতে শুরু করে। সূত্র: বিবিসি।