চীনের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ নির্ধারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীন ২০১৪ সালে ৭ দশমিক ৫ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গতকাল বুধবার ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশনে প্রধানমন্ত্রী লি কিকিয়াং তাঁর বক্তব্যে এ ঘোষণা দেন। চীনা প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অবশ্যই অর্থনৈতিক উন্নয়নকেই সব কর্মকাণ্ডের মূল হিসেবে রাখতে হবে। একই সঙ্গে একটি যথাযথ প্রবৃদ্ধির হারও বজায় রাখতে হবে।’ তিনি বলেন, ‘সার্বিক সতর্ক পর্যালোচনা এবং প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা বিবেচনা করে আমরা প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করেছি।’ সূত্র: বাসস ও এএফপি।