চীনের বাজার ধরতে পারছি না আমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক হাসান ।  সহসভাপতি, বিজিএমইএ
ফারুক হাসান । সহসভাপতি, বিজিএমইএ

সারা বিশ্বের ভোক্তাদের পোশাক কেনার প্রবণতা কিছুটা কমেছে। ব্র্যান্ডগুলো পোশাকের দামও কম দিচ্ছে। ফলে বিশ্বব্যাপী পোশাক রপ্তানি প্রবৃদ্ধি দুই বছর ধরে কমছে। তবে এটি বড় সমস্যা না। আমাদের জন্য বড় সমস্যা হচ্ছে, চীন ধীরে ধীরে পোশাক ব্যবসা গোটাচ্ছে। কিন্তু সেটি আমরা ধরতে পারছি না। কারণ, ব্যবসা ধরতে ক্রেতাদের ভালো দাম অফার করতে হয়। এই কাজে আমরা পিছিয়ে। বিভিন্ন কারণে আমাদের উৎপাদন খরচ বেড়ে গেছে। ডলারের বিপরীতে টাকাকে অতিমূল্যায়িত করা হয়েছে। ফলে আমরা অন্য দেশের চেয়ে প্রতিযোগিতা সক্ষমতায় কমে গেছি। যদিও অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে প্রচুর অর্থ বিনিয়োগ করছেন পোশাকশিল্প মালিকেরা। পরিবেশবান্ধব নতুন নতুন কারখানা হচ্ছে। তবে শেষ পর্যন্ত প্রতিযোগিতা সক্ষমতা ফিরিয়ে আনতে হলে সরকারকেই উদ্যোগ নিয়ে নগদ সহায়তা দিতে হবে। অবশ্যই এসবের বিপরীতে রপ্তানি আয়ের পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়বে। কর্মসংস্থান বাড়বে।