চীনের সঙ্গে সার্কের বাণিজ্য সহযোগিতা বাড়ানোর তাগিদ
চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়নের জন্য চীনের সহায়তার আহ্বান জানিয়েছেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সার্ক সিসিআই) এবং এফবিসিসিআইর সভাপতি আনিসুল হক।গত রোববার চীনের কুনমিংয়ে পঞ্চম চীন-দক্ষিণ এশিয়া বিজনেস ফোরামের (সিএসএবিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। চীনের ইউনান প্রদেশের গভর্নর কিন গুয়াংরং ফোরামের উদ্বোধন করেন। এফবিসিসিআইর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আফগানিস্তানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী গোলাম মোহাম্মদ আয়লাকি, শ্রীলঙ্কার বনমন্ত্রী মহিন্দ সামারাসিঙ্গে ও মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়নবিষয়ক উপমন্ত্রী আলী রাশেদ হোসেনও বক্তব্য দেন। ইউনান প্রদেশের উপ-গভর্নর লু ঝেংফু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।