চীনের সাংহাইয়ে এইচএসবিসি গ্রুপের বোর্ড সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সাংহাইতে সম্প্রতি এইচএসবিসি হোল্ডিংস পিএলসির পরিচালকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এইচএসবিসি গ্রুপের প্রধান নির্বাহী মাইক গিওগান, চেয়ারম্যান স্টিফেন গ্রিন, প্রধান অর্থ কর্মকর্তা ও নির্বাহী পরিচালক ডগলাস ফ্লিন্ট এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও গ্লোবাল বিজনেসের চেয়ারম্যান স্টুয়ার্ট গালিভার উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ডগলাস ফ্লিন্ট ও স্টুয়ার্ট গালিভার সম্প্রতি এইচএসবিসি গ্রুপের যথাক্রমে চেয়ারম্যান ও প্রধান নির্বাহী নিযুক্ত হয়েছেন। এ নিয়োগ ২০১১ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এ সম্পর্কে প্রতিষ্ঠানের গ্রুপ চেয়ারম্যান স্টিফেন গ্রিন বলেন, ‘আমি নিশ্চিত, ডগলাস ও স্টুয়ার্টের নেতৃত্বে এইচএসবিসি চমৎকার সাফল্য অর্জন করবে, ঠিক যেমন চমৎকার ছিল আমার ও মাইকের অংশীদারিত্ব।’ চীনের সাংহাইতে এটি এইচএসবিসি বোর্ডের দ্বিতীয় সভা। প্রথম সভাটি অনুষ্ঠিত হয়েছিল ২০০৪ সালে। স্টিফেন গ্রিন বলেন, ‘চীনের অর্থনীতিতে অংশ নিতে ও প্রবৃদ্ধি অর্জন করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এইচএসবিসির কাছে অন্য যেকোনো বাজারের চেয়ে কৌশলগতভাবে চীন অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তি।