প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের কাওয়ামুরা ইলেকট্রিক করপোরেশনের সঙ্গে সফল ব্যবসায়িক চুক্তির পঞ্চম বছর উদ্যাপন করেছে ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সুপার স্টার গ্রুপ। এ উপলক্ষে সম্প্রতি সুপার স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ইব্রাহিম কাওয়ামুরা ইলেকট্রিকের প্রেসিডেন্ট রিওইচি আরিমাকে সম্মানসূচক ক্রেস্ট উপহার দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপার স্টার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার আফতাব মাহমুদ খুরশিদ। বিজ্ঞপ্তি।