চুক্তিবদ্ধ চাষিরা আখ দিচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তিবদ্ধ চাষিরা আখ না দেওয়ায় কুষ্টিয়া সুগার মিলস এবার ব্যাপক লোকসানের মুখে পড়ছে।জানা গেছে, চাষিরা আখ নিয়ে মিলমুখী হচ্ছেন না। তাঁরা আখ উৎপাদনের পর তা গোপনে বাইরে বেশি দামে বিক্রি করে দিচ্ছেন কিংবা নিজেরাই গুড় তৈরি করছেন।কর্মকর্তাদের সূত্রে জানা যায়, এক লাখ ৮০ হাজার টন চিনি উৎপাদনক্ষমতাসম্পন্ন সরকারি এই কারখানাটিতে এবার চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় মাত্র ২৫ হাজার টন। অথচ চাষিদের কাছ থেকে এখন পর্যন্ত যে পরিমাণ আখ পাওয়া গেছে, তা দিয়ে মাত্র সাড়ে তিন হাজার টনের মতো চিনি উৎপাদিত হতে পারে।চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান জানান, ঋণ, বীজ, সার ও কীটনাশক দিয়ে চুক্তিবদ্ধ চাষিদের আখ চাষে সহযোগিতা করা হয়। অথচ চাষিরা আখ উৎপাদনের পর তা সরকারি ক্রয়কেন্দ্রের মাধ্যমে কারখানায় না এনে অন্যত্র বিক্রি করে দিচ্ছেন। কিংবা তাঁরা অধিক মুনাফার লোভে নিজেরাই গুড় তৈরি করছেন। এ কারণে চিনিকলের চাহিদা অনুযায়ী মাঠ থেকে আখ পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মেহেরপুরের গাংনী; কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর, মিরপুর, কুমারখালী এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একাংশের চাষিদের সঙ্গে কুষ্টিয়া সুগার মিলসের চুক্তি রয়েছে। এবার পাঁচ হাজার ৬০০ একর জমিতে কয়েক জাতের আখের চাষ হয়েছে। কিন্তু মিল পেয়েছে মাত্র তিন হাজার ৩০০ একর জমির আখ। কারখানাটির আখ সংগ্রহের লক্ষ্যমাত্রা ৭০ হাজার টন হলেও পেয়েছে মাত্র ৩৮ হাজার টন আখ।চাষিরা জানান, প্রতি মণ আখের সরকারি মূল্য ১০০ টাকা, যা বাইরে ১২০ টাকা দরে বিক্রি করা যায়। তা ছাড়া আখ দিয়ে গুড় বানালেও ভালো লাভ হয়। সে জন্য তাঁরা চিনিকলে আখ দিতে আগ্রহ হারিয়েছেন।