চুরি যাওয়া অর্থ উদ্ধারই অগ্রাধিকার পাবে: গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ রোববার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আসেন ফজলে কবির। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: আবদুস সালাম
গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ রোববার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আসেন ফজলে কবির। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: আবদুস সালাম

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ফজলে কবির আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে কর্মস্থলে যোগ দিয়েছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, চুরি যাওয়া অর্থ উদ্ধারই তাঁর কাছে অগ্রাধিকার পাবে।
নতুন গভর্নর দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাইবার সিকিউরিটিতে কোনো ঘাটতি থাকলে তা দূর করে শক্তিশালী করার কথা বলেন। তিনি বলেন, অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মনোবলে কোনো ঘাটতি হলে তিনি তা ফিরিয়ে আনার জন্য যথাযথ পদক্ষেপ নেবেন। এ ছাড়া তদন্ত কমিটি যেসব সুপারিশ করবে তার বাস্তবায়নের কথাও বলেন তিনি।