চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।চেম্বারের নির্বাচন কমিশনার তছিরুল আলম মালিক সম্প্রতি এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, আগামী ১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা, ১২ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। এরপর ২৪ জানুয়ারি মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং ২৫ জানুয়ারি তা বাছাই ও ২৬ জানুয়ারি বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২৫ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চেম্বার ভবনে গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হবে।প্রথমে চেম্বারের ১৯টি পরিচালক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর তাঁরা নিজেদের মধ্য থেকে সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন।