চুয়াডাঙ্গা চেম্বারের নির্বাচন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৪টি পরিচালক পদে নির্বাচন গত শুক্রবার চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়েছে।চেম্বারের নবনির্বাচিত পরিচালকেরা হলেন: হাবিবুর রহমান, শাহরিন হক মালিক, সেলিম আহমেদ, মঞ্জুরুল আলম মালিক, এ কে এম সালাউদ্দিন, আরিফ হোসেন জোয়ার্দ্দার, শামসুজ্জোহা মল্লিক, নীল রতন সাহা, ইয়াকুব হোসেন মালিক, তাজুল ইসলাম, হারুন অর রশিদ, আশাবুল হক মালিক, সাইফুল হাসান ও সালাউদ্দিন মো. মর্তুজা। এর আগে সহযোগী পরিচালকের পাঁচটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় পাঁচজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। তাঁরা হলেন: জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার, আজিজুর রহমান বিশ্বাস, এ নাসির আহাদ, কামরুল ইসলাম ও এ এন এম আরিফ।