চুয়াডাঙ্গা চেম্বারের নির্বাচন ২২ মার্চ
২২ মার্চ চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতির (চেম্বার) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।২০১৩-১৫ সাল মেয়াদি এই নির্বাচনে সাধারণ শ্রেণীর ১৪ পরিচালক পদের বিপরীতে মোট ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহযোগী শ্রেণীর পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন।চেম্বারের বর্তমান পর্ষদ থেকে প্রার্থী হয়েছেন সভাপতি হাবিবুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াকুব হোসেন মালিক এবং পরিচালক শাহারিন হক মালিক, মঞ্জুরুল আলম মালিক, এ কে এম সালাউদ্দিন, সালাউদ্দিন মো. মোর্তুজা, আরিফ হোসেন জোয়ার্দার, শামসুদ্দোহা মল্লিক, নীল রতন সাহা, সেলিম আহমেদ, তাজুল ইসলাম, হারুন অর রশিদ, আশাবুল হক মালিক ও সাইফুল হাসান জোয়ার্দার। নতুন পাঁচ প্রার্থী হলেন কিশোর কুমার কুন্ডু, এস এম তসলিম আরিফ, মোকলেছুর রহমান, তানজির আহমেদ ও রাশেদুজ্জামান মালিক।সহযোগী শ্রেণীতে নির্বাচিতরা হলেন এ নাসির আহাদ জোয়ার্দার, জাহাঙ্গীর হোসেন জোয়ার্দার, এ এন এম আরিফ, কামরুল ইসলাম ও সুরেশ কুমার আগরওয়াল।নির্বাচন কমিশনার তছিরুল আলম মালিক জানান, এবারে ভোটার হয়েছেন ৪০১ জন।