চুয়াডাঙ্গায় ওয়ালটনের শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা শহরের শেখপাড়ায় আবুল কাশেম সড়কে আনুষ্ঠানিকভাবে ওয়ালটন প্লাজার কার্যক্রম শুরু হয়েছে।এই বিশেষ শোরুমের উদ্বোধন করেন ওয়ালটনের পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের পিআর অ্যান্ড মিডিয়া পরিচালক হুমায়ুন কবীর, নিরাপদ সড়ক চাই-এর প্রতিনিধি হারুন অর রশীদ ও ওয়ালটন প্লাজা চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক আবু নাহিদ মোহাম্মদ নাসিম।ইলিয়াস কাঞ্চন বলেন, ক্রেতার সন্তুষ্টি অর্জনই ওয়ালটনের মূল লক্ষ্য। দেশবাসীর দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের ওয়ালটন পণ্য পৌঁছে দিতেই একের পর এক শোরুম স্থাপনা করা হচ্ছে। তিনি আরও জানান, ওয়ালটন পণ্য এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে। বিজ্ঞপ্তি।