প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার বাদুড়তলার জোয়ার্দার টাওয়ারে গত বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১০৬তম শাখা। ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন‐উর‐রশিদের সভাপতিত্ব এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফিরোজুর রহমান, পরিচালক গুলজার আহমেদ, মো. জাহেদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সালেহীন। বিজ্ঞপ্তি।