চূড়ান্ত লাইসেন্স পেল সীমান্ত ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যক্রম শুরু করতে সীমান্ত ব্যাংককে চূড়ান্ত লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার ব্যাংকটি বরাবর চূড়ান্ত লাইসেন্স ইস্যু করে কেন্দ্রীয় ব্যাংক। ‘সীমাহীন আস্থা’ স্লোগান নিয়ে আগামী মাসেই কার্যক্রমে আসতে কাজ শুরু করেছে ব্যাংকটি। ফলে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা দাঁড়াল ৫৭টিতে।
জানা গেছে, ২০১৫ সালের ১৭ জুন সীমান্ত ব্যাংককে সম্মতিপত্র দেয় বাংলাদেশ ব্যাংক। গত ২৩ জুন ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের পর্ষদের কাছে ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরে। প্রথম বছরে ৪টি শাখাসহ ৫ বছরে ৪৪টি শাখা খুলতে চায় ব্যাংকটি। ইতিমধ্যে রাজধানীর সীমান্ত স্কয়ারে ব্যাংকটির প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। ব্যাংকটির পরিচালক আটজন। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ব্যাংকটির চেয়ারম্যান। ট্রাস্ট ব্যাংকের আদলে বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে বাণিজ্যিকভাবে পরিচালিত হবে ব্যাংকটি।
সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, চূড়ান্ত লাইসেন্স পাওয়া গেছে। আগামী মাসেই কার্যক্রমে আসতে কাজ চলছে। প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল শাখা নিয়ে যাত্রা করবে সীমান্ত ব্যাংক।