ভারতের ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে চেকের অবদান কমে যাচ্ছে। তার জায়গা দখল করে নিচ্ছে ইলেকট্রনিক লেনদেন। খবর বিজনেস লাইনের।ডেবিট, ক্রেডিট ও এটিএম (অটোমেটেড টেলার মেশিন) কার্ড ব্যবহার এবং এক হিসাব থেকে আরেক হিসাবে অর্থ স্থানান্তর করে বিভিন্ন উপযোগ সেবার বিল, বিমা প্রিমিয়াম, লভ্যাংশ পরিশোধ ইত্যাদিকে ইলেকট্রনিক লেনদেন হিসেবে বিবেচনা করা হচ্ছে।জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে (এপ্রিল, ২০১০-মার্চ, ২০১১) ভারতে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (এনইএফটি) বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ১২৯ শতাংশ। এই সময়কালে এনইএফটির আওতায় নয় লাখ ৩৯ হাজার ১৪৯ কোটি রুপি লেনদেন হয়েছে।চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম সাত মাসে (এপ্রিল-নভেম্বর) এর প্রবৃদ্ধি হয়েছে ১০৪ শতাংশ।ভারতের ব্যাংক খাতে ইলেকট্রনিক লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ডেবিট কার্ডের প্রবৃদ্ধিও উল্লেখযোগ্য। গত অর্থবছর ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন তার আগের বছরের তুলনায় ৪৬ শতাংশ বেড়েছে। তার আগের বছর ডেবিট কার্ডে লেনদেন কমে গিয়েছিল প্রায় ছয় শতাংশ। একই সময়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে ২২ শতাংশ।