চোখ পড়েছে বিদেশি শিল্পীর ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে অহরহ বিদেশি শিল্পীদের কনসার্ট হয়। টিকিট কেটে এসব কনসার্টে যান তরুণ-তরুণীরা। সেখানেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চোখ পড়েছে। বিদেশি শিল্পীদের দিয়ে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলে ১০ শতাংশ হারে সম্পূরক শুল্ক বসানোর প্রস্তাব করা হয়েছে। ফলে এ ধরনের অনুষ্ঠানের টিকিটের দাম বাড়বে। তবে দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির আওতায় বিদেশি শিল্পী এনে অনুষ্ঠান করলে আয়োজকদের জন্য এ সম্পূরক শুল্ক আরোপ হবে না।