চৌদ্দগ্রামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এটিএম বুথ চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ধোড়করা বাজার শাখায় গতকাল মঙ্গলবার একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসেম চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইয়েদ রফিকুল হোসাইন, স্বপন কুমার বিশ্বাস, শাহ আলম চৌধুরী ও মো. ইকবাল, শাখাটির ব্যবস্থাপক আবু হানিফ খান প্রমুখ উপস্থিত ছিলেন।