ছয় প্রতিষ্ঠান পেল আইএসও সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় পণ্যের মাননিয়ন্ত্রক সংস্থা (বিএসটিআই) থেকে ছয়টি প্রতিষ্ঠানকে আইএসও সনদ (৯০০১: ২০০৮ এবং ২২০০০: ২০০৫) দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো নিটল মোটরস (সার্ভিস), ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি, প্রিন্স কেমিক্যাল কোম্পানি, ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল, টেকনোলজি অ্যান্ড বিজনেস সলিউশনস এবং ভিটালাক ডেইরি অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ। ঢাকায় বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে গতকাল প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছে এই সনদ হস্তান্তর করেন সংস্থার মহাপরিচালক ইকরামুল হক।
বিজ্ঞপ্তি