ছয় বছর পর পঞ্চগড় চেম্বারের নির্বাচন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ছয় বছর পর পঞ্চগড় শিল্প ও বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২২ আগস্ট সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মামলা-সংক্রান্ত জটিলতায় এত দিন এই চেম্বারের নির্বাচন হয়নি।
জানা গেছে, ১৫ জন পরিচালক পদের বিপরীতে দুটি প্যানেলে ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেহেদী হাসান খান গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য ফোরামের এবং আশরাফুল আলম পাটোয়ারি পঞ্চগড় জেলার সমন্বিত ব্যবসায়ী ঐকমত্য প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। এ ছাড়া খালেকুজ্জামান নামে একজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচন করছেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সহকারী কমিশনার (ভূমি) ইলিয়াস মেহেদী। তিনি গত ১১ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। পঞ্চগড় চেম্বারের এবারের নির্বাচনে মোট ভোটার হয়েছেন ৩৮৫ জন।