ছাড় উৎসব লা রিভে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাশন ব্র্যান্ড ‘লা রিভে’ চলছে ছাড় উৎসব। ছবি: বিজ্ঞপ্তি
ফ্যাশন ব্র্যান্ড ‘লা রিভে’ চলছে ছাড় উৎসব। ছবি: বিজ্ঞপ্তি

ফ্যাশন ব্র্যান্ড ‘লা রিভে’ চলছে ছাড় উৎসব। লা রিভের যেকোনো পোশাক কিনলেই ক্রেতারা ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। ২০ শতাংশ থেকে এ ছাড় শুরু হবে।

লা রিভের এক বিজ্ঞপ্তিতে বলা হয় নারী, পুরুষ ও শিশুদের জন্য জ্যাকেট, সোয়েটার, ব্লেজার, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, সালোয়ার-কামিজ, ডেনিম ট্রাউজার, শার্ট, হুডি, টপস, টিউনিকসহ শীতকালীন সব পোশাকে এ ছাড় প্রযোজ্য।
লা রিভের সব শোরুমেই এ ছাড় উৎসব চলছে। লা রিভের ওয়েবসাইটে (www.lerevecraze.com) অনলাইনে পণ্য কিনেও ক্রেতারা ছাড় উপভোগ করতে পারবেন।
রাজধানীর উত্তরা, বনশ্রী, ধানমন্ডি, মিরপুর, ওয়ারী, যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা শপিং মলে লা রিভের শোরুম আছে। এ ছাড়া ঢাকার বাইরে নারায়ণগঞ্জ ও সিলেটেও লা রিভের শোরুম আছে।
ক্রেতাদের জন্য লা রিভের ছাড়ের বিষয়ে প্রতিষ্ঠানটির বাংলাদেশের প্রধান বিক্রয় কর্মকর্তা (হেড অব সেলস) নাসরিন সুলতানা জুঁই বলেন, ‘আন্তর্জাতিক ফ্যাশন বাজারের সঙ্গে সংগতি রেখে লা রিভের আউটলেটগুলোতে গত শীত মৌসুম থেকে আমরাই প্রথম ‘এন্ড অব সিজন সেল’-এর ছাড় অফার শুরু করি। এই অফারে ক্রেতাদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। এবারও উৎসবমুখর পরিবেশে চলছে লা রিভে কেনাকাটা।’