ছাতক সিমেন্ট কারখানায় ফের উৎপাদন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানা ১৩ দিন বন্ধ থাকার পর গত রোববার থেকে আবার উৎপাদন শুরু হয়েছে। গ্যাসের পাইপলাইন বিস্ফোরণের কারণে গত ২০ ফ্রেব্রুয়ারি সিমেন্ট কারখানাটিতে সিমেন্ট উৎপাদন বন্ধ হয়ে যায়। গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণটি ঘটে কারখানার পার্শ্ববর্তী নোয়ারাই এলাকায়। এতে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে জালালাবাদ গ্যাসের পুরোনো লাইন তুলে নতুন পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়। গত শনিবার রাতে নতুন লাইন স্থাপনের কাজ শেষ হলে আবার গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়। ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক আক্কাস আলী জানান, গতকাল রোববার থেকে আবার পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। তবে উৎপাদন বন্ধ থাকায় কারখানাটিতে গত ১৩ দিনে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।