ছিটবাসীর জন্য ব্যাংক এশিয়ার সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের ব্যাংকিং সেবার আওতায় আনতে ব্যাংক এশিয়া পঞ্চগড় জেলার দেবীগঞ্জে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গত রোববার বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ের এক অনুষ্ঠানে নতুন এই এজেন্ট আউটলেট উদ্বোধন করেন। ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এম মাহফুজুর রহমান ও বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ের মহাব্যবস্থাপক খুরশিদ আলম এ সময় উপস্থিত ছিলেন। ব্যাংক এশিয়া বাংলাদেশে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা প্রবর্তন করে। এ নিয়ে ব্যাংকের এজেন্ট আউটলেটের সংখ্যা হলো ৯৪টি। বিজ্ঞপ্তি।