ছিটমহল বাসিন্দারা সিএসআরের আওতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে সদ্য সংযুক্ত ছিটমহলের বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রাধিকারমূলক সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর কার্যক্রম গ্রহণের জন্য সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এ নির্দেশ জারি করেছে। তাতে বলা হয়েছে, দীর্ঘ ৬৮ বছর পর দহগ্রাম ও আঙ্গরপোতাসহ ১১১টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে। এসব এলাকায় বসবাসরত ভাগ্যহত ও সুবিধাবঞ্চিত জনগণের মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা দরকার। এ জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসব এলাকার মানুষের জন্য অগ্রাধিকারমূলক সিএসআর কার্যক্রম গ্রহণের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকালই এ সংক্রান্ত নির্দেশনার চিঠি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।