নতুন বাংলাদেশিদের কৃষিঋণ দেওয়ার সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ৬৮ বছর পর বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়া দহগ্রাম ও আঙ্গুরপোতাসহ ১১১টি ছিটমহলের মানুষকে কৃষিঋণ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার কৃষিঋণ বিভাগের এক নির্দেশনায় এ কথা জানানো হয় বলে কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মল্লিকের সই করা নির্দেশনায় বলা হয়েছে, ওই অঞ্চলের মানুষের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, দেশের অন্য জায়গার মতো ওই অঞ্চলের মানুষের মধ্যেও কৃষিঋণ বিতরণ করতে হবে।