ছিটমহলের উন্নয়নে ২০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিটমহলের উন্নয়নে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে গত বৃহস্পতিবার তাঁর বাজেট বক্তৃতায় এ বরাদ্দ রাখার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে থাকা ১১১টি ছিটমহলবাসীর উন্নয়নে এ বরাদ্দ দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেছেন, ‘১৯৭৪ সালে সম্পাদিত ইন্দিরা-মুজিব চুক্তির ধারাবাহিকতায় ভারতীয় সংসদে স্থলসীমান্ত বিল অনুমোদিত হওয়ার ফলে ছিটমহলবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে যাচ্ছে। ছিটমহলবাসী সম্পৃক্ত হতে যাচ্ছে বাংলাদেশের উন্নয়নের মূল ধারায়। এর ফলে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের পরিধি ছিটমহল পর্যন্ত সম্প্রসারিত হবে।’
ছিটমহলবাসীর কল্যাণ চিন্তা করে তাদের এলাকায় উন্নয়ন কার্যক্রম বেগবান করার জন্য আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এ বরাদ্দ রাখার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।