ছুটি শেষে কাল শেয়ারবাজারে লেনদেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার দেশের শেয়ারবাজারে যথারীতি লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জাতীয় শোক দিবস, পবিত্র শবে কদর, পবিত্র ঈদুল ফিতর, সাপ্তাহিক ছুটি ও বিশেষ ছুটি মিলিয়ে ১৫ আগস্ট থেকে দুই স্টক এক্সচেঞ্জে ১১ দিনের ছুটি ঘোষণা করা হয়। আজ এই ছুটি শেষ হচ্ছে।দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আগামীকাল থেকে রমজানের আগের নিয়মে—অর্থাৎ, সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত—লেনদেন চলবে। আর দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।