ছুটি শেষে খুলল বাংলাবান্ধা স্থলবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে ১১ দিন বন্ধ থাকার পর গত সোমবার থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে ১০ অক্টোবর থেকে এই বন্দর দিয়ে বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশ, ভারত ও নেপালের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা একমত হয়ে এই ছুটি ঘোষণা করে।

পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বলেন, ১৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। তবে ২০ অক্টোবর ভারতে সরকারি ছুটি থাকায় ২১ অক্টোবর সোমবার থেকে আবার চালু হয় স্থলবন্দরের কার্যক্রম।