ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দর আবার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটির পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে গতকাল মঙ্গলবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাত দিনের ছুটি শেষে স্থলবন্দর-সংশ্লিষ্ট ব্যক্তিদের পদচারণায় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে উত্তরের বন্দরটি। ঈদের ছুটিতে বাংলাবান্ধা স্থলবন্দরে বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তিন দেশের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টরা ২৩ সেপ্টেম্বর ঈদ উপলক্ষে সাত দিনের ছুটি ঘোষণা করে।