ছুটি শেষে হিলি স্থলবন্দর চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা ও দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে ১০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দরে গত রোববার থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। খবর বাসসের।
দিনাজপুরের হিলি স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার নাজিউর রহমান জানান, ঈদ ও দুর্গাপূজা উপলক্ষে উভয় দেশের আলোচনা সাপেক্ষে ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে রোববার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হয়েছে।