ছুটির দিনে ব্যাংকের জন্য নিরাপত্তা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ্তাহিক ছুটি ও বিশেষ ছুটির দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে গত বুধবার স্বরাষ্ট্রসচিবকে পাঠানো এক চিঠিতে এ সহযোগিতা চাওয়া হয়। পুলিশের মহাপরিদর্শক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বাংলাদেশ ব্যাংক এবং সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসিক ব্যাংক ও বিডিবিএল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই চিঠির অনুলিপি পাঠানো হয়। একই দিন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর এমডিদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তার ব্যাপারে তাঁদের নিজেদেরও সতর্ক থাকতে বলেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
নিজস্ব প্রতিবেদক