ছোট দূরত্বেও বড় পার্থক্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরপুল ও কাঁঠালবাগান বাজারের মধ্যে দূরত্ব এক থেকে দেড় কিলোমিটার। তাতে পণ্যভেদে দামের ব্যবধান সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত। কাঁঠালবাগান বাজারের বাবুল সবজি স্টোরের মালিক বাবুল ও হাতিরপুল বাজারের সবজি বিক্রেতা মিলনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুজনই কারওয়ান বাজার থেকে কেনাকাটা করেন। রাতে কেনেন মিলন আর সাত সকালে কেনেন বাবুল। দামের তারতম্য সম্পর্কে বাবুলের যুক্তি হলো, ‘যে পরিমাণ পণ্য কিনে আনি তার সব বিক্রি হয় না। ফলে কিছু সবজি নষ্ট হয়। সেই ক্ষতি পোষাতে গিয়ে দাম খানিকটা বেশি।’
হাতিরপুল বাজারের ক্রেতা মহসিন বলেন, ‘বাজারভেদে দামের কমবেশি আছে, সেটা জানি। কিন্তু প্রতিদিন অল্প কিছু সবজি কিনি, তাতে বাজার ঘোরাঘুরি করে খুব একটা পোষায় না।’
বাজারদর
সবজি          হাতিরপুল        কাঁঠালবাগান
টমেটো        ৫০ টাকা (কেজি)   ৬০
কাঁচা মরিচ      ৫০                ৮০
শিম             ৩০                ৫০
বেগুন           ৪০                ৫০
বরবটি          ৫০                ৬০
আলু         ৩০/৩৫               ৪০
মুলা            ২০                 ৩০
শালগম        ২০                 ৩০
ফুলকপি        ২৫ (প্রতিটি)      ৪০
বাঁধাকপি       ২০                 ৩৫