ছোট ফ্ল্যাট কেনায় খরচ কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষাকৃত ছোট আয়তনের ফ্ল্যাট কেনায় খরচ কমবে। ১ হাজার ৬০০ বর্গফুটের কম আয়তনের ফ্ল্যাট কিনলে আগের চেয়ে কম মূল্য সংযোজন কর (মূসক) দিতে হবে। 
অর্থমন্ত্রী এবারের বাজেটে ভবন নির্মাণ খাতে মূসক হার পুনর্বিন্যাস করার প্রস্তাব করেছেন। আগে ফ্ল্যাটের আয়তননির্বিশেষে ঢালাওভাবে দামের ওপর ৩ শতাংশ হারে মূসক আরোপ হতো। এখন থেকে তা আয়তনভেদে তিন স্তরে মূসক আরোপ করার প্রস্তাব করা হয়েছে।
নতুন হার অনুযায়ী, ১ হাজার ১০০ বর্গফুট পর্যন্ত দেড় শতাংশ, ১ হাজার ১০১ থেকে ১ হাজার ৬০০ বর্গফুট পর্যন্ত আড়াই শতাংশ এবং ১ হাজার ৬০০ বর্গফুটের বেশি আয়তনের ফ্ল্যাটে সাড়ে ৪ শতাংশ হারে মূসক দিতে হবে।
ক্রেতারা ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে যে দামে ফ্ল্যাট কিনবেন, সেই দামের ওপর মূসক বসবে।