ছয় কোম্পানির অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও ছয়টি কোম্পানি তাদের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। আজ রোববার কোম্পানিগুলোর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।কোম্পানিগুলো হলো আনোয়ার গ্যালভানাইজিং, তাল্লু স্পিনিং, বঙ্গজ, বিএসআরএম স্টিল, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স ও ট্রাস্ট ব্যাংক। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।আনোয়ার গ্যালভানাইজিং জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় এবং মার্কেট লট ৫০টি থেকে ১০০টিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ-সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) ১৬ নভেম্বর বেলা সাড়ে ১০টায় বিসিআইসি মিলনায়তন, ৩০-৩১, দিলকুশা সি/এ, ঢাকা অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ২৫ অক্টোবর।তাল্লু স্পিনিং জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় এবং মার্কেট লট ১০টি থেকে ১০০টিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ-সংক্রান্ত ইজিএম ১৪ নভেম্বর সকাল সাড়ে ১০টায় মাল্টি পারপাস হল, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ১৬০/এ, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ১৩ অক্টোবর।বঙ্গজ জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় এবং মার্কেট লট পাঁচটি থেকে ১০০টিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ-সংক্রান্ত ইজিএম ১৪ নভেম্বর সকাল ১০টায় মাল্টি পারপাস হল, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ১৬০/এ, কাকরাইল, ঢাকা অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ১৩ অক্টোবর।বিএসআরএম স্টিল জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় এবং মার্কেট লট ৫০টি থেকে ১০০টিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ-সংক্রান্ত ইজিএম ১৪ নভেম্বর বেলা ১১টায় স্মরণিকা কমিউনিটি সেন্টার, ১৩ লাভ লেন, চট্টগ্রাম অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ১২ অক্টোবর।ডেল্টা লাইফ ইনস্যুরেন্স জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় এবং মার্কেট লট পাঁচটি থেকে ৫০টিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ-সংক্রান্ত ইজিএম ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ২৩ অক্টোবর।ট্রাস্ট ব্যাংক জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় এবং মার্কেট লট ৫০টি থেকে ১০০টিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ-সংক্রান্ত ইজিএম ১৯ নভেম্বর সকাল ১০টায়, ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ১২ অক্টোবর।এর আগে গত ১৫ সেপ্টেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের অভিহিত মূল্য (ফেসভ্যালু) ১০ টাকা করার বিষয়ে নির্দেশনা জারি করে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গত বৃহস্পতিবার এসইসির ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। ওই নির্দেশনা অনুযায়ী আগামী ১ ডিসেম্বর সব কোম্পানির অভিহিত মূল্য পরিবর্তনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।