ছয় দিন পর হিলি স্থলবন্দরে আবার কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে ৬ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ছয় দিন বন্ধের পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে গত শনিবার আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।বন্দরের কাস্টমসের সহকারী কমিশনার মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ান এবং বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের বন্দর ও কাস্টমসবিষয়ক সম্পাদক মো. জামিল হোসেন প্রথম আলোকে জানান, শনিবার দুপুরের দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে এই বন্দরে আবার আমদানি-রপ্তানি শুরু হয়।