ছয় নারী উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে উইমেন চেম্বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) ব্যবসা-বাণিজ্যে অবদানের জন্য চলতি বছর ছয় বিভাগের ছয়জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকায় ‘বিডব্লিউসিসিআই ইবিএল প্রগ্রেসিভ অ্যাওয়ার্ড ২০১১’ শীর্ষক এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।বিডব্লিউসিসিআইয়ের সভাপতি সেলিমা আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রধান অতিথি ও ইবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের মধ্যে সিলেটের লায়লা আক্তার স্বপ্না, খুলনার লুৎফুন হক পিয়া, চট্টগ্রামের ইয়াসমিন মোর্শেদ চৌধুরী, বরিশালের বিলকিস আহমেদ, রাজশাহীর দিলারা আমজাদ ও ঢাকার শায়লা সুলতানাকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া নারী উদ্যোক্তা উন্নয়নে ভূমিকা রাখার জন্য এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি সানাউল হক ও দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সিনিয়র রিপোর্টার মুনিমা সুলতানাকে সম্মাননা দেন। বিজ্ঞপ্তি