ছয় পণ্যে পাটের ব্যাগ ব্যবহারে কড়াকড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো পরিমাণ ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি পরিবহন ও সংরক্ষণে পাটের ব্যাগ ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এ জন্য পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার আইন, ২০১০-এর ৫ ধারার ২ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে। আগে ওই ছয় পণ্যে ২০ কেজি বা তার বেশি পরিমাণ পণ্য পরিবহন ও সংরক্ষণে পাটের ব্যাগ ব্যবহার করলেই চলত। তবে এটি বাতিল করে গতকাল বৃহস্পতিবার পাট মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। ফলে এখন ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনির ক্ষেত্রে পণ্য মোড়কীকরণে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ বা বস্তা ব্যবহার করতে হবে।
বাণিজ্য ডেস্ক