ছয় প্রতিষ্ঠানের রপ্তানি সনদ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইটো স্যানিটারি সনদ (পিসি) জালিয়াতি করে সবজি রপ্তানি করায় ছয় প্রতিষ্ঠানের রপ্তানি সনদ বাতিল করেছে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর। ১১ এপ্রিল আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাতিলকৃত সনদের বিপরীতে কোনো ধরনের পণ্য রপ্তানি করলে বা করার চেষ্টা করলে তা বিদ্যমান রপ্তানি নীতি আদেশের পরিপন্থী বলে গণ্য হবে।

সনদ বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো আবদুল্লাহ এন্টারপ্রাইজ, রাজমোল্লা ইন্টারন্যাশনাল, স্টার ফেয়ার ইন্টারন্যাশনাল, ফাহাদ ইন্টারন্যাশনাল, মৌসুমী ইন্টারন্যাশনাল ও টিএম হারভেস্ট।