ছয় মাসে এমিরেটসের সাড়ে ২২ কোটি ডলার নিট মুনাফা অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনস ছয় মাসে ২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের নিট মুনাফা অর্জন করেছে।একই সময়ে এমিরেটসের আয় হয়েছে ৮৩০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেশি।এমিরেটস এয়ারলাইনস ও গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম গতকাল বৃহস্পতিবার বিমান সংস্থাটির অর্ধবার্ষিক (৩০ সেপ্টেম্বর পর্যন্ত) আর্থিক বিবরণী পেশ কালে এ তথ্য জানান।এমিরেটস টানা ২৩ বছর মুনাফা করে আসছে। এমিরেটসের বহরে বর্তমানে ১৬১টি সুপরিসর বিমান রয়েছে। এর মধ্যে গত ছয় মাসে যুক্ত হয়েছে ১০টি নতুন বিমান। বিজ্ঞপ্তি।