ছয়টি বেসরকারি ব্যাংক এক কোটি ৬০ লাখ ডলার ঋণ পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ছয়টি বেসরকারি ব্যাংক দুবাইয়ের ইউনাইটেড ব্যাংক লিমিটেডের (ইউবিএল) কাছ থেকে এক কোটি ৬০ লাখ মার্কিন ডলারের মেয়াদি ঋণ লাভ করেছে। ব্যাংকগুলো এই ঋণ তাদের অফসোর ব্যাংকিং ইউনিটের কাজে ব্যবহার করবে।ব্যাংকগুলো হলো: ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), আইএফআইসি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক ও সিটি ব্যাংক লিমিটেড। এ ব্যাপারে সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ইউবিএল ও স্থানীয় ব্যাংকগুলোর মধ্যে একটি চুক্তি হয়েছে। এই আর্থিক লেনদেন তথা ঋণচুক্তি সম্পাদনে সমন্বয়কের ভূমিকা পালন করেছে ইবিএল। ইউবিএল ভবিষ্যতেও বাংলাদেশি ব্যাংকগুলোকে আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি