জগন্নাথপুরে প্রবাসীরা নেমেছেন কেনাকাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের প্রবাসী-অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় এবারও কেনাকাটার ধুম পড়েছে। ঈদ উপলক্ষে দেশে ফেরা প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে বিপণিবিতান ও মার্কেটগুলোতে গিয়ে দেশি-বিদেশি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের পোশাক-পরিচ্ছদ, প্রসাধনী ও জুতা-স্যান্ডেল কিনছেন। তবে নিম্ন আয়ের লোকজন কেনাকাটা করছেন ফুটপাতের দোকানগুলোতে।

গতবারের তুলনায় এবারে বেচাকেনাও বেশি হচ্ছে। বিন্দুজ বিপণিবিতানের মালিক মিন্টু ধর জানান, বিক্রি খুব ভালো হচ্ছে। প্রবাসীরা যেমন ব্যাপক হারে কিনছেন তেমনি কৃষকেরাও ধানের ভালো ফলন পাওয়ায় মনের আনন্দে কেনাকাটা করছেন।

জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ বলেন, প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীদের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়ায় কেনাবেচার পরিবেশ নির্বিঘ্ন হয়েছে।