প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লালসবুজ উন্নয়ন সংঘের কুমিল্লা দেবীদ্বার শাখার আয়োজনে গত শনিবার ছোটনা মডেল উচ্চবিদ্যালয় মাঠে জঙ্গিবাদ, মাদক, ইভ টিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ছোটনা মডেল উচ্চবিদ্যালয়, বাগমারা আলিম মাদ্রাসা ও মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের দুই হাজার শিক্ষার্থী জঙ্গিবাদ, মাদক ও ইভ টিজিংকে লাল কার্ড দেখিয়ে শপথ নেয়। অনুষ্ঠানে ছিলেন একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও পরমাণু বিজ্ঞানী জসীম উদ্দিন আহমদ, ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, লালসবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনের প্রধান উপদেষ্টা সাবিনা ইয়াসমীন প্রমুখ। বিজ্ঞপ্তি